সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা

২৩ এপ্রিল ২০২৫, ১০:৫৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ PM
কথা বলছেন শিক্ষা উপদেষ্টা

কথা বলছেন শিক্ষা উপদেষ্টা © সংগ্রহীত

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (কুয়েট) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। একটা অস্থিরতার মধ্যে দিয়ে পুরো সমাজ চলছে। আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠানে এসে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন।

অধ্যাপক ড. সি আর আবরার বলেন, একটা অস্থিরতার মধ্যে দিয়ে পুরো সমাজ চলছে। কোনো ব্যক্তি নিয়ে কথা বলবো না, পুরো প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে। তদন্ত কমিটি সবার সঙ্গে কথা বলছে। আশা করি— কয়েকদিনের মধ্যে সমাধান হবে।  

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশৃঙ্খলা ও দাবি দাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে ছাত্ররা যখনই কোনো দাবি উপস্থাপন করতেন, তখনই রাষ্ট্র ঝাপিয়ে পড়ত তাদের ওপর। এখন যেহেতু আগের পরিস্থিতি নেই, তাই সবাই একসঙ্গে তাড়াহুড়ো করে হয়তো দাবিগুলো তুলতে গিয়ে দেশে এমন পরিস্থিতি হচ্ছে। যা যথেষ্ট উদ্বিগ্নের বিষয়।

তিনি আরও বলেন, আমরা ছাত্রদের আশ্বস্ত করছি যে তাদের দাবিগুলো সংবেদনশীলতার সঙ্গে দেখে নিয়ম ও আইনের মধ্যে থেকে উপযুক্ত সমাধানের চেষ্টা করবে সরকার।

নিখোঁজের ৫৩ ঘণ্টা পর শিশু রাইয়ানের ব্যাগভর্তি মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশের সব কারিগরি কলেজে ‘চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬