প্রশ্নফাঁসের তথ্য ফেসবুকে ছড়ালে দায় নিতে হবে: শিক্ষা উপদেষ্টা

১০ এপ্রিল ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৩ PM
অধ্যাপক সি আর আবরার

অধ্যাপক সি আর আবরার © সংগৃহীত

যাচাই-বাছাই না করে প্রশ্নফাঁসের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে তার দায় তাকেই নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সামাজিক মাধ্যমে প্রশ্নফাঁস নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা আশা করবো তারা এসব থেকে বিরত থাকবেন। আমার রাজনৈতিক অবস্থান যাই থাকুক না কেন দেশের মঙ্গলের জন্য এসব থেকে বিরত থাকবেন। পরীক্ষা এমন একটা বিষয় এটি অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থী-অভিভাবকদের মানসিক চাপ তৈরি হয়।

তিনি আরও বলেন, প্রশ্নফাঁসের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে জানাতে হবে। যাতে তারা যাচাই-বাছাই করতে পারে। কিন্তু আপনি একটা বিষয় পেলেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং তার দায়দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমাদের আবেদন থাকবে আপনারা এসব থেকে বিরত থাকবেন।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অংশগ্রহণ, গ্রেপ্তারের দাবি …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় নদীতীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9