৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জনের গেজেটের বিষয়ে সিদ্ধান্ত কবে?

২৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ছবি

৪৩তম বিসিএসের দুটি গেজেট থেকে বাদ পড়া ২৬৭ জনের বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান দেশে ফেরার পর পরই বাদ পড়া যোগ্যদের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হতে পারে।

রোববার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের যুগ্ম সচিব রহিমা আক্তার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের তথ্য ডিজিএফআই এবং এনএসআই’র মাধ্যমে পুনরায় যাচাই করা হয়েছে। সংস্থা দুটি তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। অনেকেই গেজেটভুক্ত হওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।’

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার সঙ্গে নামের মিলে ৪৩তম বিসিএসে নিয়োগবঞ্চিত হতে যাচ্ছেন বাকৃবির মোতাসীন!

ওই কর্মকর্তা আরও জানান, ‘এই মুহূর্তে আমাদের সচিব (মোখলেস উর রহমান) দেশের বাইরে রয়েছেন। চলতি সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে। সচিব দেশে আশার পরপরই তালিকা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে প্রধান উপদেষ্টার সম্মতি নিতে হবে বলেও জানান ওই কর্মকর্তা।’

২০২৪ সালের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সেই প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন করে আবার প্রজ্ঞাপন জারি হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন ১৬৮ জন। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে।’

৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। 

এর আগে ৪১তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়েন ৬৭ জন, ৪০তম বিসিএস থেকে ৩৪ জন, ৩৭তম বিসিএস থেকে ৬১ জন, ৩৮তম থেকে ৭৫ জন এবং ৩৬তম থেকে ৩৮ জন বাদ পড়েছিলেন।

ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন নামাজে যাওয়ার আগে ও পরে ১০ আমল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আগের রাতে রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  • ২১ মার্চ ২০২৬
ন্যাটোকে ‘কাপুরুষের দল’ বললেন ট্রাম্প
  • ২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের নামাজের সঠিক নিয়ম, নিয়ত ও তাকবির
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence