একদিনে ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিল সরকার

১৭ অক্টোবর ২০২৪, ০৬:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ফটো

একদিনে দেশের ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দিয়েছে সরকার। খুলনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. রেজাউল করিম। তিনি বিশ্ববিদ্যালয়টির নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক। আর কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া। 

অন্যদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির এনাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান। তাছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আলিমুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক।

পাঁচটি শর্তে পাঁচ তাদের নিয়োগ হয়েছে। এগুলো হলো: ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। সর্বশেষ আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার আপলোড করার সময় বাড়…
  • ৩০ মার্চ ২০২৬
বিএসআরএম গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
হঠাৎ কর্মী ছাঁটাইয়ের পিছনে 'এআইকে' দুষছেন টেক সিইওরা, কিন্…
  • ৩০ মার্চ ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্…
  • ৩০ মার্চ ২০২৬
ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত: বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence