আটক এইচএসসি পরীক্ষার্থীদের মুক্তির জন্য যোগাযোগ করতে ই-মেইল দিল মন্ত্রণালয়

০১ আগস্ট ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কোনো এইচএসসি ও সমমান পরীক্ষার্থী আটক হয়ে থাকলে তার মুক্তির জন্য সহায়তা করবে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত যোগাযোগ এবং তথ্য দেয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ই-মেইল আইডি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের দেয়া ই-মেইল আইডিটি হল [email protected]

এদিকে আজ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া ৪ শিক্ষার্থী জামিন পেয়েছেন। আজ ঢাকার সিএমএমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, আশা করা হচ্ছে তারা আগামী রবিবারের মধ্যে কারামুক্ত হবেন।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬