শনিবার স্কুল খোলা রাখা নিয়ে নতুন করে যা জানালেন শিক্ষামন্ত্রী

০৮ জুন ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি আমরা বিবেচনা করবো ঈদুল আযহার পরে। কারণ ঘূর্ণিঝড়ের সময়ও আমাদের কিছুটা স্কুল-কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখতে হয়েছিল।

শনিবার (৮ জুন) এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে জেলা প্রশাসনের ভূমিসেবা সপ্তাহের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা জীবন বাজি রেখে আমাদেরকে এ দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন। সেই মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের সন্তানদের জন্য রাষ্ট্র কর্তৃক কোটার যে বিষয়টি ছিল। সেটা যথাযথ প্রতিপালনের ক্ষেত্রে অনেক জায়গায় অমান্য করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধের এত সময় পরে এসেও তাদের সন্তানদের জন্য রাখা কোটা প্রশ্নে কিছু মানুষের এত উষ্মা। দেশ যারা স্বাধীন করে দিয়েছেন তাদের সন্তানদের দিয়ে তারা যদি দ্বিতীয়বার প্রশ্নবিদ্ধ হয় তাহলে এটা কোনোভাবে কাম্য নয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্ণফুলী নদীতে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের প্রশ্নে মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, আমি এখনো অবগত নই। হঠাৎ নদীর মধ্যবর্তী জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। সেটি আমার যে সাধারণ দৃষ্টি, সেটিতে নদীর জন্য কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিবেশ সংক্রান্ত ক্লিয়ারেন্স নিয়েছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। পরিবেশ অধিদপ্তরের ক্লিয়ারেন্স ছাড়া কোন প্রকল্প করা সেটা যথাযথ নয়। এই বিষয়ে আমি পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে কথা বলব।  

 
‎গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেতাকে মারধরের অভিযোগ
  • ০৪ মে ২০২৬
কোচিং বাণিজ্যের লাগাম টেনে ধরা জরুরি, পরিবারগুলো পরছে না আর…
  • ০৪ মে ২০২৬
সেই ‘এক্টিং প্রভোস্ট’ ছাত্রদল নেতাই নবীনদের সিট দিলেন
  • ০৪ মে ২০২৬
ফেল করা সাড়ে ৯২ শতাংশ কী পড়াশোনা করেছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্…
  • ০৪ মে ২০২৬
দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং আ…
  • ০৪ মে ২০২৬
সংসদ সদস্য হলেন নুসরাত, গেজেট প্রকাশ 
  • ০৪ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9