ডিগ্রি তৃতীয় শিক্ষকদের পদোন্নতি বিষয়ে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের

০৩ জুন ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

এমপিওভুক্ত বেসরকারি কলেজে ডিগ্রি স্তরে কর্মরত তৃতীয় শিক্ষকদের সহকারি অধ্যাপক পদে পদোন্নতি কিংবা উচ্চতর বেতন স্কেল দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (৩ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তৌহিদুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ এর ১১.৫ অনুচ্ছেদে বর্ণিত ‘‘অন্যান্য প্রভাষকগণ এমপিওভুক্তির ১০ (দশ) বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং পরবর্তী ০৬ বছরের মধ্যে অর্থাৎ ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ (ষোল) বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে ‘সহকারী অধ্যাপক’ পদে পদোন্নতি পাবেন’’ বাক্যটিতে ‘অন্যান্য প্রভাষক’ বলতে এমপিওভুক্ত ডিগ্রি স্তরে কর্মরত ‘‘তৃতীয় শিক্ষক’’ বুঝাবে।

এতে আরও বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি কলেজে ডিগ্রি স্তরে কর্মরত তৃতীয় শিক্ষকগণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.৫ অনুচ্ছেদ এবং 39.00.0000.0१8000.001.2017 (অংশ-১) ১৪৭ সংখ্যক স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী সহকারী অধ্যাপক পদে পদোন্নতি/উচ্চতর স্কেল প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬