যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার

৩০ মে ২০২৪, ১২:২২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
অধ্যাপক মর্জিনা আক্তার

অধ্যাপক মর্জিনা আক্তার © ফাইল ফটো

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মর্জিনা আক্তার। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এমএম কলেজ) অধ্যক্ষ।

বৃহস্পতিবার (৩০ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করে। এতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন।

গত ১২ মে  যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব অবসরে যান। মর্জিনা আক্তার তাঁর স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ্য, অধ্যাপক মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ সালের ২৯ নভেম্বর যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন হয় তাঁর। ২০২২ সালের ৮ মার্চ এ কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি।

 
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬