মাদ্রাসা থেকেও বর্তমানে ডাক্তার-ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে: শিক্ষামন্ত্রী

২৪ মে ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © সংগৃহীত

দেশের মাদ্রাসা থেকেও বর্তমানে ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ দক্ষ আলেম তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আলিয়া মাদ্রাসার ওলামায়ে মাশায়েখ ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদ্রাসায় বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক ও জনবল নিয়োগ দিয়েছে সরকার। শত শত মাদ্রাসাকে প্রতি বছর নতুন এমপিও দিচ্ছে, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত বিষয়ভিত্তিক ও আরবি ভাষা চর্চার প্রশিক্ষণ দিচ্ছে। যার ফলে মাদ্রাসায়ও ইঞ্জিনিয়ার, ডাক্তার, দক্ষ আলেম তৈরি হচ্ছে। স্বীকার করতেই হবে আলিয়া মাদ্রাসায় সরকার বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ইমানদার ধর্মপ্রাণ নেতা। তিনি প্রতিদিন তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায়ের মাধ্যমের দৈনন্দিন কাজ শুরু করেন। তিনি আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষাকে সবসময় আন্তরিকতার দৃষ্টিতে দেখেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, বর্তমান সরকার আলিয়া মাদ্রাসার শিক্ষার স্বকীয়তা রক্ষায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ শিক্ষার মতো সমান সুযোগ-সুবিধা দিয়ে একই তালে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে ১ হাজার ৮০০ শত মাদ্রাসায় ভবন নির্মাণ করে দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার মাধ্যমে সদকায়ে জারিয়ার কাজ করে গেছেন। আজকে আমাদের হাজার হাজার মাদ্রাসা, লাখ লাখ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌমত্ব এনে দিয়েছেন বলেই। জাতির পিতা স্বপ্ন দেখছিলেন মানবিক বাংলাদেশে সোনার মানুষ তৈরি করার। সেই সোনার মানুষ সৃষ্টিতে মাদ্রাসাগুলোর চেয়ে কেউ বেশি অবদান রাখতে পারছে না বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দীন আহমেদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শাহ আলমগীর।

এতে সভাপতিত্ব করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন। সঞ্চালনা করেন ভবানীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ। আলোচনা সভায় দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও তিন শতাধিক আলিয়া মাদ্রাসার অধ্যক্ষরা।

৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence