মঙ্গলবার স্কুল বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১১ মার্চ ২০২৪, ০৯:০৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
মহিবুল হাসান চৌধুরী

মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রমজানে স্কুল বন্ধ রাখা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অ্যাটর্নি জেনারেলকে আমাদের আইনি অবস্থানের কথা জানিয়েছি। সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলোর ছুটি ঘোষণা নির্বাহী এখতিয়ার। ক’দিন ছুটি থাকবে বা থাকবে না এটা একটা বিশেষায়িত বিষয়। এটা উচ্চ আদালতের এখতিয়ার নয়। এটা আমরা সর্বোচ্চ আদালতে আগামীকাল উপস্থাপন করবো। সোমবার (১১ মার্চ) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অবস্থান হচ্ছে আমরা যে সিদ্ধান্তটা দিয়েছি তার বিরুদ্ধে রায়ের কোনো কপি আমাদের কাছে আসেনি এজন্য আমরা কোন মন্তব্য করব না। আমাদের অবস্থান পরিষ্কার এটা নির্বাহী এখতিয়ার, এখানে আইনি হস্তক্ষেপ করার অধিকার আদালতের আছে কিনা সেটা দেখার বিষয়। আমাদের অবস্থান হচ্ছে এটা নির্বাহী এখতিয়ার, এটা আদালতের এখতিয়ার নয়।

রমজান মাসে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নাকি খোলা থাকবে তা এখন হাইকোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ বিষয়ে আপিল শুনানির জন্য মঙ্গলবার (১২ মার্চ) দিন ধার্য করেছেন আদালত।

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬