বেসরকারি স্কুল-কলেজে সুশাসন চান জেলা প্রশাসকরা

০৩ মার্চ ২০২৪, ০৮:৪৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটিগুলোর সুশাসন নিশ্চিত করার পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের বিষয়ে আজকে তেমন কোনো আলোচনা হয়নি। যেখানে নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত হোক বা না হোক পুলিশ যেন তাদের দায়িত্ব পালন করে সেটা নিশ্চিত করা উচিত। যেখানে ঘটনা ঘটেছে সেখানে যাতে প্রচলিত আইনের কার্যক্রম চলমান থাকে, তদন্ত কমিটির অজুহাতে যাতে বিচার কার্যক্রম বিলম্বিত না হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, কখন শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তি হয়, সেই সময়টাতে এসব (অনিবন্ধিত মাদ্রাসা) প্রতিষ্ঠান বন্ধ রাখা যায় কি-না, সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর হার বাড়বে, আর নিবন্ধিত ও সরকারের শিক্ষাক্রম অনুসরণ করা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী কমবে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আর এই বিষয়টি আমাদের সব সময় মাথায় রাখতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কিছু কিছু জেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণের কথা বলেছেন তারা। আমরা সেই বিষয়গুলো দেখবো বলে জানিয়েছি। একটি প্রতিষ্ঠান সরকারের অর্থ নেবে, সুবিধা নেবে তারা যেন সেই সব সুযোগ সুবিধার সঠিক প্রয়োগ করেন, সেবিষয়ে নজর রাখার জন্য জেলাপ্রশাসকদের বলা হয়েছে।

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬