ডিপ্লোমা প্রকৌশলীদের স্নাতকের মর্যাদা দেওয়া প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী

০২ মার্চ ২০২৪, ০৪:৩৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, একজন এসএসসি পাস শিক্ষার্থীর বিএসসি (পাস কোর্স) পাস করতে সময় লাগে ৫ বছর। অন্যদিকে  ডিপ্লোমা  পাস করতে সময় লাগে ৪ বছর।  সেক্ষেত্রে ডিপ্লোমা পাস করা একজন শিক্ষার্থী এক বছর কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করলে তাকে বিএসসি (পাস) সমমানের মর্যাদা দেয়া যেতে পারে।  সে বিষয়ে অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার (২ মার্চ) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স- বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে সংগঠনটির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। 

আইডিইবি’র প্রেসিডেন্ট ইঞ্জি. এ কে এম এ হামিদের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. রেজওয়ান  আহাম্মদ তৌফিক। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. শামসুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক সংকট নিরসনে ডিপ্লোমা প্রকৌশলীদের কাজে লাগাতে এবং বর্তমান কারিকুলামে যে শিক্ষা দর্শন, অ্যক্টভিটি বেইজড লার্নিং, সেখানে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়াতে হবে। যেহেতু আমাদের চাহিদা আছে। ডিপ্লোমা প্রকৌশলীরা শিক্ষক হিসেবে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে আসতে পারেন। আমাদের নতুন কারিকলিাম অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের অনেক শিক্ষক প্রয়োজন। আমরা মনে করছি ৬০ হাজারের মতো গণিত ও বিজ্ঞানের শিক্ষকের অভাব রয়েছে। সেখানে আমাদের ডিপ্লোমা পাশ করা ইঞ্জিনিয়ারদের  নিয়োজিত করতে পারলে  শিক্ষক সংকট সমাধান করা সম্ভব হবে । সেটা আমাদের বিবেচনায় আছে।

ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬