পদোন্নতি পেলেন ভোলার ৪ শিক্ষক

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
পদোন্নতি পেলেন ভোলার ৪ শিক্ষক

পদোন্নতি পেলেন ভোলার ৪ শিক্ষক © টিডিসি ফটো

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে ভোলা সরকারি কলেজের ১ জন ও সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ থেকে ৩ জনসহ মোট ৪ জন শিক্ষককে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের নিম্নবর্ণিত কর্মকর্তাদের (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে) সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপূর্বক (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর, ইনসিটু স্ব-স্ব কলেজে পদায়ন করা হলো। 

ভোলা জেলায় পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের মো. রিয়াজ উদ্দিন, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. রোকনুজ্জামান, বাংলা বিভাগের মো. আবদুল হালিম, পদার্থবিদ্যা বিভাগের মো. মনিরুল ইসলাম।

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬