বদলি নিয়ে দ্বিতীয় কর্মশালার নতুন তারিখ ঘোষণা মন্ত্রণালয়ের

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দ্বিতীয় কর্মশালার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-১) মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ, শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০২৩ এবং এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৩ সংক্রান্ত কর্মশালা আয়োজন করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় বদলি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা ১১টা থেকে অপর কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩০ জানুয়ারি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংক্রান্ত দ্বিতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সভা স্থগিত করা হয়। ২০২৩ সালের ২২ অক্টোবর বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল।

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬