নতুন স্বাস্থ্যমন্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই

১৭ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন © সংগৃহীত

দায়িত্বপ্রাপ্ত নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তাই তার নামে কোনো অ্যাকাউন্ট থেকে কাউকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে সমাজের সম্মানী ব্যক্তির মেসেঞ্জার গ্রুপে অসাধু উদ্দেশ্যে যোগাযোগ করার চেষ্টা করছেন।

এতে আরও বলা হয়েছে, প্রকৃতপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ নেই। এমতাবস্থায় ঘোষণা করা যাচ্ছে যে, স্বাস্থ্যমন্ত্রীর নামে খোলা সব ফেসবুক অ্যাকাউন্ট অবৈধ, ভুয়া ও প্রতারণামূলক। এসব অ্যাকাউন্ট থেকে দেশের জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত না হতে সতর্কতা অবলম্বনের অনুরোধ রইলো।

শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬