আগামী বছর একাদশ শ্রেণির ক্লাস শুরু ২১ জুলাই

১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
শ্রেণিকক্ষে শিক্ষার্থী

শ্রেণিকক্ষে শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন। আর ক্লাস শুরু হবে ২১ জুলাই থেকে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-৪) মোসা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৬ জুলাই। এছাড়া দ্বাদশ শ্রেণির (২০২২-২৩ সেশন) নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। ফলাফল প্রকাশ করা হবে মার্চে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে ক্লাস বন্ধ রাখা যাবে না। এমনকি সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস, যেমন ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট, ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে হবে।

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিককে পাঠানো মেসেজের স…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতা…
  • ১২ আগস্ট ২০২৬
ইবিতে অর্থের প্রলোভনে বহিরাগত শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালক …
  • ১২ আগস্ট ২০২৬
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন করুন আজই
  • ১২ আগস্ট ২০২৬
‘নিয়োগ কম পাওয়ায়’ এখন পর্যন্ত ১৮ ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচ…
  • ১২ আগস্ট ২০২৬
নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬