নতুন করে আরও ৫ কলেজকে সরকারিকরণ

২৭ আগস্ট ২০১৮, ০৬:৩২ PM
নতুন করে আরও ৫ কলেজকে সরকারিকরণ

নতুন করে আরও ৫ কলেজকে সরকারিকরণ © ফাইল ফটো

নতুন করে আরও পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। ঈদের আগে ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। নতুন এ পাঁচটি নিয়ে দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৬০৩টি।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি করা পাঁচটি কলেজ হলো রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ, দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল ডিগ্রি কলেজ, খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কলেজ এবং বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ।

সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮-এর আলোকে এ কলেজগুলো সরকারি করার সিদ্ধান্ত হয়েছে। সরকারের সিদ্ধান্ত হলো, যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজকে সরকারি করা। তারই আলোকে এ কলেজগুলো সরকারি করা হলো।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬