কারিগরি ও মাদরাসা এমপিওভুক্তির আবেদন শুরু

২৭ আগস্ট ২০১৮, ১১:০৭ AM
কারিগরি ও মাদরাসা এমপিওভুক্তির আবেদন শুরু

কারিগরি ও মাদরাসা এমপিওভুক্তির আবেদন শুরু © ফাইল ফটো

কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৬ আগস্ট) এ কার্যক্রম শুরু হয়। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম জাকির হোসেন ভুঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের যোগ্যতা অনুসারে স্বংয়ক্রিয়ভাবে সফটওয়্যার তালিকা তৈরি করবে। কতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেসব প্রতিষ্ঠানকে নির্বাচন করা হবে।

তিনি জানান, আবদেন করা শিক্ষা প্রতিষ্ঠানের গ্রেডিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য যেমন- শিক্ষার্থীর সংক্রান্ত, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হার, অবকাঠামো ইত্যাদি তথ্য ব্যানবেইস ও শিক্ষা বোর্ডের ডাটা বেইস থেকে মিলিয়ে দেখা হবে। সব কাম্য শর্তের উপর পয়েন্ট নির্ধারণ করা রয়েছে। সব মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা রয়েছে।

কারিগরি ও মাদরাসা বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত প্রায় ছয় হাজার ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমপিওভুক্ত হলে প্রতি মাসে সরকার থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনসহ কিছু ভাতা পাবেন।

উল্লেখ্য, সারাদেশের স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৫ জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করেন। এর আগে গত ১০ জুন থেকে একই জায়গায় তারা অবস্থান কর্মসূচি পালন করেন। সরকার দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে বাড়ি ফিরেন তারা।

হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ও আহত অন্তত ১০ শ্রমিক
  • ১৪ আগস্ট ২০২৬
স্নাতক পাসে চাকরি দেবে ডাচ-বাংলা ব্যাংক
  • ১৪ আগস্ট ২০২৬
আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬