শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী

২৪ জুলাই ২০২৩, ০৬:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয়করণের বিষয়টি নিয়ে আমরা শিক্ষক নেতাদের সাথে আলোচনা করেছি। অনেক শিক্ষক বাড়ি ফিরে গেছেন। আবার অনেকে রয়ে গেছেন। তারা হয়তো আরও কিছুদিন থাকবেন। শিক্ষকদের জায়গা শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয়।

সোমবার (২৪ জুলাই) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয়করণের বিষয়টি শিক্ষকদের কাছেই স্পষ্ট নয়। কারণ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরকারি কলেজ ও স্কুলে শিক্ষক নিয়োগ নয়। এনটিআরসিএ’র মাধ্যমে যারা নিয়োগ পান তাদেরকে একসাথে করতে হলে কোন পদ্ধতিতে করা হবে। আদৌ করা যাবে কিনা সেটি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কাজেই এটি হঠাৎ করে আন্দোলন করে আদায় করার বিষয় নয়।

ডা. দীপু মনি বলেন, জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হয়েছে। এই কমিটি রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট অনুযায়ী সরকারে পরবর্তী পদক্ষেপ নেবে। কেননা জাতীয়করণের সাথে বড় ধরনের আর্থিক বিষয় সংশ্লিষ্ট রয়েছে। বিষয়টি অনেক জটিল।

তিনি আরও বলেন, শিক্ষকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কাজেই আমি আশা করবো সব শিক্ষক শ্রেণি কক্ষে ফিরে যাবেন।

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬