বছরের প্রথম দিন ৮০ ভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি: শিক্ষামন্ত্রী

০৮ জানুয়ারি ২০২৩, ০৪:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বৈশ্বিক সংকটের কারণে অর্থনৈতিক মন্দা চলছে। সে কারণে কাগজের বিরাট আকারে সংকট ছিল। গত বছরের মাঝামাঝি সময়ে বিদ্যুতের সংকট তৈরি হয়েছিল। যার কারণে ছাপাখানাগুলোকেও অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তা সত্ত্বেও বছরের প্রথম দিন শতকরা ৮০ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরেছি। বাকি বইগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।

আজ রবিবার (৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং- ২০২৩’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমরা মানবিক বাংলাদেশে আছি, সে মানবিকতা ও সৃজনশীলতাকে বজায় রেখে উন্নত সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে যে অগ্রগতি হয়েছে সেটা শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে উপলব্ধি করছি তা না, এটার বাস্তব প্রয়োগে ডিজিটাল বাংলাদেশ হয়েছি, এখন স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। চতুর্থ শিল্প বিপ্লবের যত টেকনোলজির কথা বলা হচ্ছে, তার মধ্যে ন্যানো-বায়ো টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ জরুরি বিষয়।

এর আগে গতকাল শনিবার (৭ জানুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল (সিএইচই) বিভাগের আয়োজনে এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকের অংশগ্রহণে সম্মেলনটি অত্যন্ত সফল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, গবেষণা করতে হবে, উদ্ভাবনও করতে হবে। সেই উদ্ভাবনকে বিশ্ববিদ্যালয়ে কীভাবে বাস্তবে প্রয়োগ করা যায় এবং বাণিজ্যিকীকরণে যাওয়া এ পুরো পথটাতে কিন্তু আমাদের যেতে হবে। উদ্ভাবন করে শুধু বিশ্ববিদ্যালয়ে রেখে দিলাম তা নয়; এটা মানব সমাজের জন্য যে ব্যবহার সেটাও নিশ্চিত করতে হবে।

বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬