শিক্ষার্থীদের টিউশন ফি ৫০ শতাংশ কমানোর দাবি অভিভাবকদের

১৫ জুলাই ২০২০, ০৮:৪১ AM

© সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে যতদিন অনলাইনে ক্লাস হবে ততদিন শিক্ষার্থীদের টিউশন ফি বা স্কুলের বেতন ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। মোট চার দফা দাবিতে মঙ্গলবার (১৫ জুলাই) ‘প্যারেন্টস ফোরাম অব মাস্টারমাইন্ড স্কুল’- এর ব্যানারে স্কুলটির সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

ইংরেজি মাধ্যমের শিক্ষপ্রতিষ্ঠান মাস্টারমাইন্ডের অভিভাবকদের অন্য দাবির মধ্যে রয়েছে, মানসম্মত অনলাইন ক্লাস নিশ্চিত করা, সপ্তাহে নিয়মিতভাবে ‘ওয়ার্কশিট’ আপলোড করা এবং করোনকালে কোনো অভিভাবক বেতন দিতে না পারলে সেই অভিভাবকের সন্তানের অনলাইন ক্লাসের সুযোগ বন্ধ না করা।

একইসঙ্গে অপারগ অভিভাবককে টিউশন ফি পরিশোধে প্রয়োজনীয় সময় দেওয়ার দাবি জানান তারা।

অভিভাবকরা বলেন, করোনাকালে সবাই আর্থিক সংকটে আছেন। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় তাদের খরচও কমেছে। এসব বিবেবচনায় টিউশন ফি কমানোর দাবি জানিয়েছেন তারা।

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬
শেখ হাসিনার সঙ্গে স্কুল শিক্ষিকার কথোপকথন, ভিডিও ভাইরাল
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬