এমপিও বিতর্ক: আজ গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন শিক্ষামন্ত্রী

২৭ অক্টোবর ২০১৯, ০২:২৫ PM

© ফাইল ফটো

২৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ঘোষণার পর নানা ‘অসঙ্গতি’ দেখা দেওয়ায় সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। আজ রোববার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় বিভিন্ন প্রশ্নের বিষয়ে গণমাধ্যমের সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ব্রিফ করবেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানিয়েছেন, নীলক্ষেতে ব্যানবেইসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৩ অক্টোবর গণভবনে ২৭৩০টি প্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকা প্রকাশ করেন। ২০১৯-২০ অর্থবছর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতার অংশ প্রাপ্য হওয়ার কথা রয়েছে।  অভিযোগ রয়েছে, অযোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

যদিও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, কম্পিউটারাইজড পদ্ধতিতে সফটওয়্যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান তালিকা থেকে সব শর্তপূরণ করা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয়েছে।

সর্বশেষ ২০১০ সালে ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে সরকার। দীর্ঘদিন এমপিওভুক্তি বন্ধ থাকায় এবার বেশি সংখ্যক প্রতিষ্ঠান এমপিও করা হলো। তবে প্রতিষ্ঠানের অবকাঠামো না থাকা, জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন অযোগ্য প্রতিষ্ঠান তালিকায় স্থান পাওয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950