আজ থেকে সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা মন্ত্রণালয়ের

২৫ অক্টোবর ২০১৯, ১২:৩৩ AM

© ফাইল ফটো

আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে আজ শুক্রবার থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। আগামী ২ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষা চলবে।

সম্প্রতি জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই নির্দেশনার বিষয়টি জানান।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। পরীক্ষা চলাকালীন কোথাও কোচিং সেন্টার খোলা রাখা যাবে না।’

তিনি বলেন, ‘পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হলেও অনেকে বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান। এসময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে মনিটরিং বাড়ানোরও আহ্বান জানান।’

জানা যায়, আগামী ২ নভেম্বর জেএসসিতে বাংলা এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে একযোগে এবারের পরীক্ষা শুরু হবে। জেএসসি পরীক্ষা চলবে আগামী ১১ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
টানা তিন দফায় বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence