এমপিও নিয়ে সাংবাদিকদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

২২ অক্টোবর ২০১৯, ০১:২০ PM

© ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও-সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের পর রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সেখানে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের করা দাবি নিয়েও আলোচনা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রবিবার (২০ অক্টোবর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষকরা।

ওই বৈঠকে এমপিওভুক্তির আশ্বাস দিয়ে শিক্ষকদের আন্দোলন ছেড়ে ক্লাসে ফেরার আহবান জানান শিক্ষামন্ত্রী। তবে মন্ত্রীর ওই আশ্বাসে সন্তুষ্ট নন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন তাঁরা।

জানা যায়, দেশের পাঁচ হাজারেরও বেশি নন-এমপিও প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। ২০১০ সালে সর্বশেষ নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল সরকার।

এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ২০ মার্চ জড়ো হন নন-এমপিও শিক্ষকরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা ২০ ও ২১ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার চেষ্টা করেন।

তবে পুলিশের বাধা পেয়ে তাঁরা রাজধানীর কদম ফোয়ারা থেকে প্রেস ক্লাব পর্যন্তু সড়কে অবস্থান নেন। পাঁচ দিন অবস্থানের পর শিক্ষামন্ত্রীর আশ্বাসে তাঁরা কর্মসূচি স্থগিত করলেন।

গত বছর তাঁরা একটানা ৩২ দিন অবস্থান কর্মসূচি ও অনশন পালন করেছিলেন। সেবারও তাঁরা সরকারের আশ্বাসেই বাড়ি ফিরে গিয়েছিলেন।

ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্ম…
  • ১১ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু
  • ১১ আগস্ট ২০২৬
সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
  • ১১ আগস্ট ২০২৬
ভিকারুননিসা ইংরেজি শিক্ষক আলী আনোয়ার বাঁচতে চান
  • ১১ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ১১ আগস্ট ২০২৬
সিকৃবিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার শনিবার 
  • ১১ আগস্ট ২০২৬