শিক্ষামন্ত্রীর আশ্বাসে হতাশা, আমরণ অনশনে নন-এমপিও শিক্ষকরা

২১ অক্টোবর ২০১৯, ০১:২৯ PM

© সংগৃহীত

ফের আমরণ অনশনে বসেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে হতাশা প্রকাশ করে আবারও এ অনশনে বসেছেন তারা। সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়ায় আন্দোলনকারী নন-এমপিও শিক্ষকরা ফের অনশনে বসেছেন। শিক্ষামন্ত্রীর আশ্বাসকে মানছেন না তারা।  এর আগে রোববার (২০ অক্টোবর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নন-এমপিও শিক্ষকরা। বৈঠকে সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুন্নবী ডলার বলেন, ‘দেশের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের একযোগে এমপিওভুক্ত করতে হবে। এ দাবি নিয়েই আন্দোলন করে যাচ্ছি আমরা। দাবি পূরণে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়েই যাব।’

শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিদ্যমান এমপিও নীতিমালা সংশোধন করা হবে। পরিবর্তিত নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতিবছর এমপিও দেয়া হবে। এমপিওপ্রাপ্ত প্রতিষ্ঠানের মান নিয়মিত মনিটর করা হবে।যারা নীতিমালা অনুযায়ী ফলাফল করবে না তাদের এমপিও বাতিল করা হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান নীতিমালা অনুযায়ী চলতি বছরের এমপিও চূড়ান্ত করা হয়েছে। নতুন কোনো প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির সুযোগ নেই। এর ব্যত্যয় হলে আদালতে মামলা হবে। ফলে যোগ্য বিবেচিত হওয়া সব এমপিও বন্ধ হয়ে যাবে।’

বৈঠকে এসব কথা বলে শিক্ষামন্ত্রী আন্দোলনকারী নন এমপিও শিক্ষকদের আশ্বাস দেন। এছাড়া আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যেতে আহবান জানান তিনি। এ বিষয়ে গোলাম মাহামুন্নবী ডলার বলেন, ‘শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমরা সন্তুষ্ট নই। আমাদের দাবি আদায় না হওয়ায় এ আশ্বাসে আমরা ফিরে যাচ্ছি না।’

জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করুন, শিক্ষামন্ত্রীকে ডাকসু নেতা 
  • ১১ আগস্ট ২০২৬
বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় আইসিসির সমালোচনায় স্কটল্যান্ড-নে…
  • ১১ আগস্ট ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
  • ১১ আগস্ট ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
  • ১১ আগস্ট ২০২৬