সাত দফা দাবির বাস্তবায়ন চান বেসরকারি কারিগরি শিক্ষকরা

০৬ অক্টোবর ২০১৯, ০১:৪২ PM

© সংগৃহীত

বিএম কোর্সের পাঠদানে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমতি স্থগিতকরণ প্রত্যাহারসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি। আজ রোববার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম মোকছেদুর বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ব্যবসায় ব্যবস্থাপনা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী, এমপিওভুক্তির বিষয়ে জটিলতা নিরসন করে এমপিওভুক্তি করতে হবে।

এছাড়া পুনরায় সেমিস্টারভিত্তিক পাঠদান কার্যক্রম চালু ও বিএম সিলেবাস আপগ্রেড কারিকুলাম প্রণয়ন করার দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ আগের মত দুই মাস ও এইচএসসি (বিএম) পরিবর্তন করে এইচএসসি (টেকনিক্যাল) করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দীন বাবলু প্রমুখ।

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close