শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার খেলেন শিক্ষামন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫১ PM
শিক্ষার্থীদের সঙ্গে খাবার খাচ্ছেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে খাবার খাচ্ছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

সবাইকে অবাক করে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের ‘মিড ডে মিলের’ খাবার খেলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরই মধ্য দিয়ে সিলেটের চার জেলার নতুন ১৪টি বিদ্যালয়ের ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিলেটের চার জেলার নতুন ১৪টি বিদ্যালয়ের ‘মিড ডে মিল’ চালু করেন শিক্ষামন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সাবেক এমপি সৈয়দা জেবুননেসা হক।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদফতরের পর মাধ্যমিক শিক্ষা অধিদফতর ‘মিড ডে মিল’ চালু করেছে। শিশুদের স্কুলমুখী করতে প্রতি মিলের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এ খাবার স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন হবে বলে জানান তিনি। এর জন্য রান্নার জায়গা ও রান্না পরিবেশন করার জনবলের ব্যবস্থা করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলে এ পর্যন্ত ৬২২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬২, সুনামগঞ্জে ৬৮, মৌলভীবাজারে ১১৬ এবং হবিগঞ্জ জেলায় ১৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

সারদায় এএসপি, ঢামেকে ড্যাব নেতা—পরিচালকের রুমে অনুসারীদের ‘…
  • ১১ আগস্ট ২০২৬
জুলাইয়ে আহত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে ইউ…
  • ১১ আগস্ট ২০২৬
‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল সরকার
  • ১১ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
  • ১১ আগস্ট ২০২৬
টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা, জেনে নিন কোন কোন বিভাগে
  • ১১ আগস্ট ২০২৬
নতুন প্রক্টর পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১১ আগস্ট ২০২৬