কলেজ পরিবর্তনের সুযোগ পাচ্ছে ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা

১৩ ডিসেম্বর ২০১৮, ১১:২৫ AM

© ফাইল ফটো

কলেজ পরিবর্তনের সুযোগ পাচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজগুলোর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। গত ৬ ডিসেম্বর থেকে কলেজ পরিবর্তন কার্যক্রম শুরু হয়েছে। চলেবে আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত। 

ময়মনসিংহ বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মোঃ হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাড়পত্র বা টিসির ভিত্তিতে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তি হতে পারবে। এজন্য প্রতি শিক্ষার্থীকে ফি বাবদ ৮০০ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।  এরপর বোর্ডের ওয়েবসাইট থেকে টিসি ফরম সংগ্রহ ও পূরণ করে আগামী ২৪ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।

ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীদের পরবর্তী ১৫ দিনের মধ্যে নিজ কলেজের অধ্যক্ষের সুপারিশসহ প্রয়োজনীয় কাগজপত্র কাঙ্খিত কলেজে জমা দিতে হবে। আসন সংখ্যা শুন্য সাপেক্ষে টিসির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬