মাস পেরোলো শিক্ষক-কর্মচারীদের আন্দোলন

০৯ জুলাই ২০১৮, ০৫:৫০ PM
সোমবার অনশনে সংহতি প্রকাশ করে নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়

সোমবার অনশনে সংহতি প্রকাশ করে নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়

খোলা আকাশের নিচে, রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আন্দোলননের এক মাস গড়িয়েছে। এমপিওভুক্তির একদফা দাবিতে ১০ জুন থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় লাগাতার অবস্থান নেন তারা।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসায় ২৫ জুন থেকে তারা লাগাতার আমরণ অনশন শুরু করছেন। সোমবার অনশনের ১৫ দিন অতিবাহিত করছেন তারা আর আন্দোলনের ৩০তম দিন অতিবাহিত করছেন।

জানা যায়, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যানারে শিক্ষক-কর্মচারীদের লাগাতার আমারণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এ অনশনে অংশ নিয়ে দুইশ’র বেশি শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার তাদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে নাগরিক সমাজ। দুপুরে নাগরিক সমাজের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অনশনরত শিক্ষক-কর্মচারীদের মাঝে এসে এ সংহতি প্রকাশ করেন।

৫ সদস্যের প্রতিনিধি ছিলেন, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক মোঃ আবু সাঈদ, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব.) ডা: ফজলুর রহমান, উদীচীর সভাপতি অধ্যাপক ড. মহিউদ্দিন আহমদ, শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদক এ এন রাশেদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্চিত কুমার সাহা।

সংহতি প্রকাশ করে তারা বলেন, শিক্ষকদের দাবি যুক্তি সংঙ্গত। আমরা কোন দেশে বাস করছি যে দেশের শিক্ষা গুরুরা রাস্তায় থাকে আর আমরা তাদের জন্য কিছুই করতে পারি না। অবিলম্বে আমরা তাদের এ দাবি সরকারকে মেনে নেয়ার আহবান জানাচ্ছি।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, এমপিওভুক্তির একদফা দাবিতে আমরা একমাস যাবত শিক্ষক-কর্মচারীরা রাজপথে। গত ১৫ দিন যাবত লাগাতার অনশনে অংশ নিয়ে দুইশ’র বেশি শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এই অচলাবস্থার অবসান চাই।

তিনি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আমরা তার কার্যালয়ে আবেদন এবং শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিকল্প রূপরেখা পৌঁছে দিয়েছি। শিক্ষা সচিব সোহরাব হোসাইনকেও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিকল্প রূপরেখাসহ প্রধানমন্ত্রীর সাক্ষাতের আবেদনের কপি দেওয়া হয়েছে। তবে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখনো কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • ১৮ এপ্রিল ২০২৬