এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট

০১ মার্চ ২০২২, ১২:১৬ PM

© ফাইল ছবি

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা কর হয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষা হবে আগামী ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা হবে আগামী ২২ আগস্ট। এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ‘জরুরি বিজ্ঞপ্তি’ দিয়ে পরীক্ষার সম্ভাব্য তারিখ, ফরম পূরণ, প্রস্তুতিমূলক পরীক্ষার তারিখসহ এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ১৩ এপ্রিল। নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৯ মে।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ৮ জুন। তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা হতে পারে ১৪ জুলাই।

এর আগে গত রবিবার শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন ‘আন্তশিক্ষা বোর্ড চেয়ারম্যানস কমিটির’ সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নির্বাচনী পরীক্ষা (টেস্ট) না নেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

ওই সভাতেই বিকল্প হিসেবে পরীক্ষা শুরুর আগে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছিল কমিটি। করোনার সংক্রমণের কারণে ঠিকমতো শ্রেণি কার্যক্রম না হওয়ার কারণেই মূলত এটিসহ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব করা হয়েছিল। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শিক্ষাবোর্ড।

‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬