দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ২ জানুয়ারি

২২ ডিসেম্বর ২০২১, ০৯:৪৩ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

আগামী ২ জানুয়ারি থেকে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে। ১৩ জানুয়ারি পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বোর্ডের আঞ্চলিক কার্যালয় থেকে দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

বুধবার (২২ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড মাদরাসা শিক্ষা বোর্ড থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। আর বাদবাকি জেলার রেজিস্ট্রেশন কার্ড আঞ্চলিক কার্যালয়গুলোতে সংগ্রহ করতে বলা হয়েছে মাদরাসাগুলোর প্রধানদের।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ জানাল আন্ত:বোর্ড সমন্বয়ক

রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে মাদরাসা শিক্ষা বোর্ড ও বোর্ডের আঞ্চলিক কার্যালয়গুলো বরাবর আবেদন করতে বলা হয়েছে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান বা বৈধ প্রতিনিধিদের মাদরাসা শিক্ষা বোর্ড ও বোর্ডের আঞ্চলিক কার্যালয়গুলো থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবেন।

আরও পড়ুন: ‘স্কুল ভর্তিতে বয়স কোনো বাধা হবে না’

এছাড়া যেসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির সভাপতির পদ নিয়ে জটিলতা রয়েছে তাদের ডিসি বা ইউএনওদের মাধ্যমে বৈধ প্রতিনিধি নির্ধারণ করে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করতে সাথে সাথে মাদরাসা শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে।

ভিসি পুনর্বহালের দাবিতে চুয়েটে টানা তৃতীয় দিনের শাটডাউন, চল…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে বেবি জেল, যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ ট্রেডে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা কেন্দ্রে ফোন দেখে লেখার সময় আইআইটি ছাত্রকে নিয়ে যান…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৯তম বিজেএসের কার্যক্রম শুরু অক্টোবরে, পদ সংখ্যা নিয়ে যা বল…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬