এসএসসির ফল প্রকাশের তারিখ জানাল আন্ত:বোর্ড সমন্বয়ক

২২ ডিসেম্বর ২০২১, ০২:৫৮ PM
পরীক্ষার্থী ও অধ্যাপক নেহাল আহমেদ

পরীক্ষার্থী ও অধ্যাপক নেহাল আহমেদ © টিডিসি ফটো

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বরের যেকোন একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে। এই তিনদিনের যেদিন প্রধানমন্ত্রী সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।

আরও পড়ুন: এসএসসি’র ফল চলতি মাসে

তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত। ফল প্রকাশের জন্য আমরা প্রধানমন্ত্রীর সময় চেয়েছি। ২৬ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। এই তারিখ ছাড়াও তিনি যদি অন্যদিন সময় দেন তাহলে সেদিনই আমরা ফল প্রকাশ করবো।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আজ ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে ২৮ ডিসেম্বর পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন। ফল প্রকাশের সময় তিনি ভার্চুয়ালিও যুক্ত হতে পারেন। তবে তার দেশে ফেরার পরই ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে ওই সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে যা বলছেন বোর্ড চেয়ারম্যান

তথ্যমতে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী। এছাড়াও কারিগরি বোর্ডের আরও ১২৫,০৫৯ জন পরীক্ষার্থী ছিল। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে মোট ৩ লাখ ১০ হাজার ১৭২ জন পরীক্ষার্থীকে অংশগ্রহন করেছে।

করোনাভাইরাসের কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে সংক্ষিাপ্ত সিলেবাসের আলোকে কেবলমাত্র বিষয় ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে।

৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি ইমরান-স…
  • ১৩ মে ২০২৬
সরকারের ৭ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল
  • ১৩ মে ২০২৬
আট বছর পর নতুন কমিটি পেল বাগেরহাট জেলা ছাত্রদল
  • ১৩ মে ২০২৬
৬ জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ১৩ মে ২০২৬
শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু, জিহবায় গভীর ক্ষত
  • ১৩ মে ২০২৬
হলে যাওয়ার সময় জাবি ছাত্রীকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণের …
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9