ফের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৮ PM
জেএসসি পরীক্ষার্থী

জেএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

আবারও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন শেষ হলেও গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে বাদপড়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারছেন। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ শিক্ষার্থীরা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। করোনা মহামারির কারণে যেসব শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি বা অন্য কোন কারণে বাদ পড়েছে সেসব শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধন ও পূর্বে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের তথ্য সংশোধনের সময়সীমা বিলম্ব ফিস ছাড়া ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে আর কোন সময় বৃদ্ধি করা হবে না। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন বা সংশোধনের কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে মোট ৭৪ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে ৫০ টাকা নিবন্ধন ফি এবং ২৪ টাকা রেডক্রিসেন্ট ফি আছে।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • ১৭ জুন ২০২৬
প্রাথমিকের উপসচিবকে পাঠানো হলো খাদ্য মন্ত্রণালয়ে
  • ১৭ জুন ২০২৬
বিএনপি এমপির আপত্তি, ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে জামায়াত এমপির যে…
  • ১৭ জুন ২০২৬
স্কলারশিপ পেতে যেসব বিষয় জানা প্রয়োজন
  • ১৭ জুন ২০২৬
মামলার কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দিতে পারছি না : শিক্ষাম…
  • ১৭ জুন ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড বাবাকে উৎসর্গ করলেন জবি ছাত্রী, ফেসবুকে আবে…
  • ১৭ জুন ২০২৬
×