এইচএসসির ফি জমাদান: ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষাবোর্ডের সর্তকতা

০১ সেপ্টেম্বর ২০২১, ০২:২৫ PM
২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ © ফাইল ফটো

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি জমা দেয়ার ক্ষেত্রে ভুয়া বিজ্ঞপ্তি ও প্রতারক চক্র থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক থাকতে বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

সম্প্রতি এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু প্রতারক চক্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের স্মারক, ঢাকা শিক্ষা বোর্ডের লোগো এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জালিয়াতি করে একটি আজগুবি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ফরম পূরণের নির্ধারিত ফি উল্লেখ করে দেয়া ওই বিজ্ঞপ্তিটি ভুয়া এবং ঢাকা শিক্ষা বোর্ডের সঙ্গে কোনভাবে সম্পর্কিত নয়।

ওই বিজ্ঞপ্তি দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের শেষ সময় ছিল ৩১ আগস্ট পর্যন্ত। আর ফি পরিশোধের সময় বাড়িয়ে ৪ সেপ্টেম্বর করা হয়েছিলো।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬