এসএসসি-এইচএসসির ব্যবহারিক পরীক্ষার বিষয়ে যে নির্দেশনা দিল শিক্ষাবোর্ড

১৮ আগস্ট ২০২১, ০৩:২১ PM
ঢাকা শিক্ষা বোর্ড থেকে এই নির্দেশনা দেওয়া হয়

ঢাকা শিক্ষা বোর্ড থেকে এই নির্দেশনা দেওয়া হয় © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যেকোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষার্থীদেরও নৈর্বাচনিক বিষয়ের প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের দুইটি করে কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে

আজ বুধবার (১৮ আগস্ট) এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা দেওয়া সংক্রান্ত নির্দেশনা দেয় ঢাকা শিক্ষা বোর্ড ।

নির্দেশনায় বলা হয়, করোনা অতিমারির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কী কী ব্যবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিকের খাতা (নোট বুক) জমা নেওয়া প্রয়োজন।

নির্দেশনায় আরওে বলা হয়েছে, ইতোমধ্যে যদি কোনো শিক্ষার্থী ২০২১ সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতিপত্রে দুটির বেশি ব্যাবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে তাহলেও শিক্ষার্থী ওইসব ব্যবহারিক খাতা বা নোট বুক জমা দিতে পারবে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬