এইচএসসির বৃত্তি, কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ (তালিকা)

২২ এপ্রিল ২০২১, ০৩:১৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস মহামারীর কারণে ‘অটোপাস’ দেওয়া হয় ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের। পাবলিক এ পরীক্ষার ফলের ভিত্তিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১০ হাজার ৫০১ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এই শিক্ষা বোর্ড থেকে এবার মোট ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এরমধ্যে মেধাবৃত্তি পাওয়ার সংখ্যা ৬৯ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা ৮৯৬ জন। 

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যারা মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬