এসএসসির রেজিস্ট্রেশনে বাড়তি ফি নিলে কঠোর ব্যবস্থা

১৩ এপ্রিল ২০২১, ১০:০২ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

এসএসসি পরীক্ষার জন্য কোনো স্কুল যদি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে ‘করোনাকালীন শিক্ষা ব্যবস্থা’ নিয়ে আয়োজিত দ্যা ডেইলি ক্যাম্পাসের লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন।

কিছু কিছু স্কুলের বিরুদ্ধে এসএসসির রেজিস্ট্রেশন ফি বেশি নেয়ার অবিযোগ পেয়েছি জানিয়ে তিনি বলেন, বোর্ড নির্ধারিত ফি’র বাইরে এসএসসির রেজিস্ট্রশনের জন্য যারা অতিরিক্ত অর্থ আদায় করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুধু প্রতিষ্ঠান নয়; প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেই স্কুলের কমিটি ভেঙে দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কাছে রেজিস্ট্রেশনের ফি নেয়া যাবে। ২০২১ সালে কোনো টাকা নেয়া যাবে না। আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো, যদি তোমাদের কাছে অতিরিক্ত ফি নেয়া হয়, তাহলে তোমরা বোর্ড চেয়ারম্যান বরাবর সরাসরি অভিযোগ করো। অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

ট্যাগ: এসএসসি
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬