আলিমের ফল রিভিউয়ের আবেদন করবেন যেভাবে

৩০ জানুয়ারি ২০২১, ১১:৫৯ PM
আলিম পরীক্ষার্থী

আলিম পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামীকাল রবিবার থেকে আলিম পরীক্ষার্থীদের ফল রিভিউয়ের আবেদন শুরু হবে। এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা রিভিউ আবেদন করতে পারবেন।

শনিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটকের মাধ্যমে রিভিউ আবেদন করতে হবে। মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ জন্য ফোনে ১২৫ টাকার উপর ব্যালেন্স থাকতে হবে।

এসএমএস সেন্ড হলে টেলিটকের পক্ষ থেকে ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাঠানো হবে। এবার মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে নিজের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবির ইমেরিটাস অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে সিএমএইচে রাষ্ট্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ক্যানসারের কাছে হার মানলেন ক্রিকেটার মেহেদী হাসান
  • ২৪ অক্টোবর ২০২৬
হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা  
  • ২৪ অক্টোবর ২০২৬
জামায়াত সমর্থন না দিলে একানব্বইয়ে বিএনপির রাজনীতি শেষ হয়ে…
  • ২৪ অক্টোবর ২০২৬