১০ জানুয়ারি থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসির আবেদন শুরু

০৬ জানুয়ারি ২০২১, ১১:৫৮ AM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

আগামী রবিবার (১০ জানুয়ারি) থেকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কলেজ ও বোর্ড পরিবর্তনের আবেদন গ্রহণ করবে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডের আওয়াতাধীন কলেজ পরিবর্তনের ক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আর এক বোর্ড থেকে আরেক বোর্ডে যেতে হলে সশরীরে বোর্ডে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একাদশ শ্রেণিতে টিসি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী একই বোর্ডের অধীনে কলেজ পরিবর্তনের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ইটিসি (eTC) অপশনে গিয়ে আবেদন করা যাবে। আবেদনের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর এক বোর্ড থেকে আরেক বোর্ডে যেতে হলে বোর্ডের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করতে হবে। সেটি যথাযথ ভাবে পূরণ করে উভয় কলেজের অধ্যক্ষের সীলসহ সই নিয়ে বোর্ডে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে চমক
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৩ আগস্ট ২০২৬
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬