এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ করবেন কারা?

১৫ আগস্ট ২০২৬, ০৬:১০ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৬:১৫ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের খাতাগুলো পূর্বের ন্যায় নম্বর গণনায় ভুল হয়েছে কিনা কেবল সেটি যাচাই করা হবে না; পুরো খাতাই নতুন করে মূল্যায়ন করা হবে। ফলে প্রশ্ন উঠেছে এসএসসির পুনর্নিরীক্ষণের খাতাগুলো কারা মূল্যায়ন করবেন সেটি নিয়ে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, পূর্বের পরীক্ষক এবং প্রধান পরীক্ষকদের দিয়ে এসএসসির পুনর্নিরীক্ষণের খাতা মূল্যায়ন করা হতে পারে। তবে শিক্ষা মন্ত্রণালয় চাইলে নতুন পরীক্ষক নিয়োগের মাধ্যমেও খাতাগুলো পুনর্নিরীক্ষণ করানো হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এসএসসির পুনর্নিরীক্ষণের খাতা কারা মূল্যায়ন করবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা রয়েছে। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।

এবার পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। সে হিসাবে এবার অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬