এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা অধিদপ্তরের 

১২ জুলাই ২০২৬, ০৬:১৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং সনদ ইংরেজিকরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

রবিবার (১২ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীগণের জন্ম তারিখ সংশোধনের আবেদন মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক অত্র অধিদপ্তরে দাখিল করা হয়। 

আবেদনগুলো যাচাই-বাছাই করে দেখা যায় সংযুক্ত তালিকায় বর্ণিত আবেদনকারীগণের দাখিল/এসএসসি সনদের সাথে এনআইডির নামের বানানের মিল নেই। এছাড়াও তাদের দাখিলকৃত দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত নামের বানান ভুল রয়েছে এবং অনেকের দাখিল/এসএসসি সনদ বাংলায় রয়েছে।

এতে আরও বলা হয়, আবেদনকারীগণের দাখিল/এসএসসি সনদে ও এনআইডিতে নামের বানান ভুল থাকায় এবং দাখিল/এসএসসি সনদ বাংলায় হওয়ায় জন্ম তারিখ সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত ভুল নামের বানান সংশোধনপূর্বক এবং দাখিল/এসএসসি বাংলা সনদ ইংরেজি করে পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9