১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

০৭ জুলাই ২০২৬, ০৪:৩২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ PM
১৬ জেলায় বন্যার পূর্বাভাস, কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা © টিডিসি সম্পাদিত

বৈরি আবহাওয়ায় দেশের পাঁচ বিভাগের অন্তত ১৬ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তবে তাদেরকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে আন্তঃশিক্ষা বোর্ড বলছে, এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুর্যোগ ও বন্যা পরিস্থিতির জন্য সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া রয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্র সচিব, স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ বোর্ডসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া রয়েছে। পরীক্ষা বাস্তবায়নে প্রয়োজন হলে পরীক্ষার্থীদের কেন্দ্রের নিকটবর্তীস্থানে নিয়ে আসার জন্যও নির্দেশনা দেওয়া রয়েছে। তবে কোনো জেলায় বন্যা হলে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘১৬ জেলায় বন্যার পূর্বাভাস রয়েছে, এ বিষয়টি আমরা অবগত রয়েছি। কোনো জেলায় বন্যা হলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

জানা গেছে, গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নিয়মিত–অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এবার সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে আজ মঙ্গলবার বৈরী আবহাওয়ায় দেশের পাঁচ বিভাগের অন্তত ১৬ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বরত কর্মকর্তা) মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতি ভারী, অপরদিকে সিলেট ও বরিশাল বিভাগে এবং উজানে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। 

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬