এসএসসির ছয় কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ

০৭ মে ২০২৬, ১১:৩৫ AM
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড © ফাইল ছবি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ছয় কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির জন্য সুপারিশ করা হয়েছে। দ্রুত তাদের শাস্তির আওতায় আনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে পত্র প্রেরণ করেছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। 

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষার্থীদের মধ্যে ভুল প্রশ্ন বিতরণের জন্য মূলত ছয়জন কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ কয়েকটি বিষয়ে নিয়মিত পরীক্ষার্থীদের মাঝে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়। 

এ অপরাধে তাদের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে শাস্তির আওতায় আনার জন্য পত্র দেয়া হয়েছে বলে জানান তিনি। 

অভিযুক্ত ছয় কেন্দ্র সচিবের তালিকায় রয়েছেন- যশোরের শার্শার বাগআঁচড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কুষ্টিয়ার দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঝিনাইদহের নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাতক্ষীরা আশাশুনি দরগাহপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ঝিনাইদহের কালিগঞ্জের ছলিমুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরও পড়ুন: শীর্ষ চার পদই ফাঁকা, ভারপ্রাপ্ত বিওটি চেয়ারম্যানও— কানাডিয়ান ইউনিভার্সিটি প্রশাসনে লেজেগোবরে অবস্থা

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘কেন্দ্র সচিবদের দায়িত্বে অবহেলার কারণে ভুল প্রশ্ন বিতরণ করা হয়েছে। যার ফলে, পরীক্ষার্থী ও অভিভাবকরা ফলাফল অতংকে রয়েছেন। কেন্দ্রে সচিবরা এ ভুলের জন্য দায়ি তদন্তের মাধ্যমে সেটা প্রমানিত হয়েছে। এ জন্য তাদের বিভাগীয় শাস্তির আওতায় আনতে ডিজির কাছে লিখিতভাবে জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাবোর্ডের পক্ষ থেকে বিষয়টি জানাজানি হওয়ার পরপরই ওই ছয়জন কেন্দ্র সচিবকে পরীক্ষা সংশ্লিষ্ট যাবতীয় দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। আগামীতে কোন পাবলিক পরীক্ষায় তাদের দায়িত্ব দেয়া হবে না।’

বার্নার্দো সিলভার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রদ্রি
  • ০৭ জুলাই ২০২৬
পে স্কেলের সুপারিশ কবে যাচ্ছে মন্ত্রিসভায়, জানা গেল সময়
  • ০৭ জুলাই ২০২৬
‘তোর বাবাকে মারতে চাইনি—কয়েকটা ছুরিকাঘাত করেছি, মারা গেছে’
  • ০৭ জুলাই ২০২৬
বিশ্বকাপের ডামাডোলে একি হতশ্রী দশা বাংলাদেশ ক্রিকেট দলের!
  • ০৭ জুলাই ২০২৬
স্পেনের সঙ্গে ফাইনাল খেলতে চান স্কালোনি
  • ০৭ জুলাই ২০২৬
পে স্কেলে সব গ্রেডে বেতন একই হারে বাড়ছে না, গেজেট নিয়ে যে আ…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence