এসএসসির সপ্তম দিনে সবচেয়ে বেশি বহিষ্কার মাদ্রাসা বোর্ডে

০৫ মে ২০২৬, ০৪:৪১ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সপ্তম দিনে আজ মঙ্গলবার (৫ মে) সারা দেশে মোট ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

এদিন এসএসসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দাখিলে ইংরেজি প্রথম পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি ৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শুধু চট্টগ্রাম বোর্ডে একজন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন কারিগরি শিক্ষা বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হননি। 

উল্লেখ্য, পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার করা হয়েছিল ৬ জন পরীক্ষার্থীকে, দ্বিতীয় দিনে এ সংখ্যা ছিল ১৯। তৃতীয় দিনে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৯ জনে। চতুর্থ দিনে এটি সর্বোচ্চ ৪৯ জনে পৌঁছায়। পঞ্চম দিনে এটি উল্লেখযোগ্য হারে কমে ৯ জনে নেমে এসে। ষষ্ঠ দিনে আবার বেড়ে ২৬ জনে দাঁড়ায়। সপ্তম দিনে এটি আবার কমে ৮ জনে পৌঁছেছে। 

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬