যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় নতুন কেন্দ্র হলো আট কলেজ

২৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ AM
যশোর মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড

যশোর মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ছবি

আগামী ২ জুলাই থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হবে। এ বছরের এইচএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে আটটি কলেজকে পরীক্ষা কেন্দ্রে করা হয়েছে। আর ১১টি কলেজের পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। পরীক্ষা পরিচালনায় অনিয়ম ও কাম্য সংখ্যক পরীক্ষার্থী না থাকার অভিযোগে এসব পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন। এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে আটটি কলেজকে নতুন পরীক্ষা কেন্দ্রের তালিকায় যুক্ত করা হয়েছে। এছাড়াও পরীক্ষা পরিচালনায় অনিয়ম ও কাম্য সংখ্যক পরীক্ষার্থী না থাকায় ১১টি কলেজের পরীক্ষা কেন্দ্রে স্থগিত করা হয়েছে। বোর্ড কমিটির সিদ্ধান্ত মোতাবেক এটা করা হয়েছে। 

নতুন করে পরীক্ষা কেন্দ্রের তালিকায় স্থান পাওয়া আট কলেজের মধ্যে রয়েছে বাগেরহাটের মোল্লাহাট লায়লা আজাদ ডিগ্রি কলেজ, যশোরের নওয়াপাড়া মডেল কলেজ, বাগেরহাটের শরণখোলার মাতৃভাষা কলেজ, কুষ্টিয়া সিটি কলেজ, খুলনার দাকোপের সরকারি লাউডোব বাজুয়া কৈলাশগঞ্জ ডিগ্রি কলেজ, যশোরের শার্শার ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ, ঝিকরগাছার রঘুনাথ নগর কলেজ ও খুলনার দাকোপের চালনা কলেজ। 

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি তিন মাস এগিয়ে আসবে?

স্থগিত হওয়া ১১টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে রয়েছে খুলনা ইসলামিয়া কলেজ, যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোরের নওয়াপাড়া মহিলা কলেজ, নড়াইলের লোহাগড়া লাহুড়িয়া এস এম এ আহাদ কলেজ, মাগুরার শ্রীপুরের দারিয়াপুর কলেজ, জি কে আইডিয়াল ডিগ্রী কলেজ, নাকেলা সম্মিলনী ডিগ্রি কলেজ, মাগুরা সদরের শত্রুজিৎপুর কালিপ্রসন্ন কলেজ, হাজীপুর সম্মিলনী কলেজ, মহম্মদপুরের সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ থাকায় এবারের এইচএসসি পরীক্ষার জন্য নতুন কলেজকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। অনিয়মের অভিযোগ ওঠায় ১১টি কলেজে পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। সবমিলিয়ে শতভাগ নকলমুক্ত পরিবেশ করার জন্য শিক্ষাবোর্ডের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। দুইমাস পরে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এরমধ্যে কোন পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে সুস্পষ্ট ডকুমেন্টসহ অভিযোগ পেলে তার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬
১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬