দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ১৬ কর্মকর্তাকে দায়িত্ব দিল মাদ্রাসা বোর্ড

২৮ মার্চ ২০২৬, ০৮:৪২ AM
মাদরাসা শিক্ষা বোর্ড

মাদরাসা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

২০২৬ সালের দাখিল পরীক্ষার অগ্রিম প্রস্তুতি হিসেবে কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য মাদ্রাসা বোর্ডের ১৬ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। জেলাভেদে এসব কর্মকর্তা নিজেদের দায়িত্ব পালন করবেন। তারা পরিদর্শন করে কেন্দ্রের অসঙ্গতি ও সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমদ ও উপ রেজিস্ট্রার (প্রশাসন) আব্দুর রশিদের যৌথ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জন্য বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক; চাঁদপুর জেলার জন্য বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ; সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার জন্য বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান; নোয়াখালী জেলার জন্য বোর্ডের মাদরাসা পরিদর্শক অধ্যাপক মো. আব্দুল মান্নান; বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলার জন্য বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক এফ এম শাকিরুল্লাহ, নাটোর দায়িত্ব পালন করবেন।

নওগাঁ ও বগুড়া জেলার জন্য বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মহাতাব হোসেন; ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জন্য বোর্ডের উপ-রেজিস্ট্রার মো. আব্দুর রশিদ; সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার জন্য বোর্ডের উপ-রেজিস্ট্রার মো. জিয়াউর রহমান; কুমিল্লা জেলার জন্য বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ, নেত্রকোনা জেলার জন্য বোর্ডের উপ-মাদরাসা পরিদর্শক-১ মো. আকরাম হোসেন পরিদর্শনে যাবেন।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য বোর্ডের উপ-পরিদর্শক-২ শরীফ মুহাম্মদ ইউনুছ; রংপুর জেলার জন্য বোর্ডের উপ-পরিদর্শক মো. মোশারফ হসেন; শেরপুর জেলার জন্য বোর্ডের সহকারী পরিদর্শক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন; গাজীপুর জেলার জন্য বোর্ডের সহকারী পরিদর্শক মো. জাহিদুল হক ছিদ্দিকী; চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার জন্য বোর্ডের সহকারী প্রোগ্রামার মো. মামুন-অর-রশিদ এবং বান্দরবান জেলার জন্য বোর্ডের সহকারী প্রোগ্রামার তানজারুল ইসলাম মিশু দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ঢাবির ক্লাস-পরীক্ষা শুরু রবিবার

অফিস আদেশে আরও বলা হয়েছে, এ কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শনের জন্য বিধি মোতাবেক টিএ/ডিএ পাবেন। কেন্দ্র পরিদর্শনের জন্য প্রয়োজনে বোর্ডের যেকোন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত বা পরিবর্তন করা হতে পারে। কেন্দ্র পরিদর্শন করে আলাদা আলাদাভাবে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। 

পরিদর্শন বইতে পরিদর্শন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কেন্দ্র সচিব স্বাক্ষর করবেন এবং এর ছায়াকপি পরিদর্শন প্রতিবেদনের সাথে জমা দেবেন। কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের পরিদর্শন বইতে কেন্দ্রের অসঙ্গতি ও সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। অফিস আদেশে বলা হয়, মাদ্রাসা বোর্ড কর্মকর্তাদের যাতায়াত ব্যবস্থা করলে কর্মকর্তারা যাতায়াত ভাতা পাবেন না। পরিদর্শন না করলে বিল দাখিল করা যাবে না।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
দিনদুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপন, গভীর রাতে গ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950