নির্বাচনের আগে কি এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ হবে, যা বলছে বোর্ড

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ AM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ AM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা © ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এইচএসসি ও সমমানের পরীক্ষার কার্যক্রম শুরু হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। তবে নির্বাচনের আগে তারিখ চূড়ান্ত করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বর্তমানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের কাজ চলমান থাকায় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম শুরু করতে চাচ্ছেন না সংশ্লিষ্টরা। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা। 

এ কর্মকর্তা বলেন, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এদিকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে করোনা মহামারির প্রভাব ও পরবর্তী সময়ে উদ্ভূত বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে সেই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।

আরও পড়ুন: টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কাজ শেষ হয়েছে। এখন প্রশ্নপত্র প্রস্তুতসহ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এরপর এইচএসসির কার্যক্রম শুরু হবে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষাগুলো সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ চাচার বিরুদ…
  • ০৫ জুন ২০২৬
বিনিয়োগ প্রণোদনা নীতিমালা ও মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়…
  • ০৫ জুন ২০২৬
আগে নিয়মিত গোসল, এমনকি চুলটাও ট্রাম্প স্টাইলে আঁচড়ে দেয়া হত…
  • ০৫ জুন ২০২৬
বাইকের গোপন চেম্বারে লুকানো ছিল ফেনসিডিল, দুর্ঘটনায় পড়তেই ব…
  • ০৪ জুন ২০২৬
পদোন্নতি না পেয়ে চাকরি ছাড়লেন সিআইডি প্রধান
  • ০৪ জুন ২০২৬
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চি…
  • ০৪ জুন ২০২৬