টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ PM
স্কুল শিক্ষার্থী

স্কুল শিক্ষার্থী © সংগৃহীত

টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সব শ্রেণি কার্যক্রম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।

ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে। এছাড়া রবিবার (১৫ ফেব্রুয়ারি) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ছুটির মূল লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা অনুযায়ী ছুটি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবিতে জলাধার পরিষ্কার বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স
  • ২৯ জুলাই ২০২৬
আওয়ামী আমলে হওয়া সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্ত ঢাবির
  • ২৯ জুলাই ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯…
  • ২৯ জুলাই ২০২৬
কমিটিতে ‘বহিষ্কৃত ছাত্রলীগ’ নেতার অন্তর্ভুক্তি নিয়ে ছাত্রদল…
  • ২৯ জুলাই ২০২৬
হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এনসিপির মামলা
  • ২৯ জুলাই ২০২৬