পরীক্ষার্থীদের ডকুমেন্ট রক্ষায় যশোর শিক্ষা বোর্ড ক্যাম্পাস-অফিসে ধূমপান নিষিদ্ধ

২০ নভেম্বর ২০২৫, ০৩:১৮ AM
শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে সমন্বয় কমিটির সভা

শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে সমন্বয় কমিটির সভা © টিডিসি ফটো

যশোর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর থেকে পরীক্ষার্থীদের ডকুমেন্টের নিরাপত্তা নিশ্চিতকরণে অফিস ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ধূমপানের আগুনে অফিসের এসব ডকুমেন্টে রাখা ঝুঁকির মধ্যে পড়ে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসা. আসমা বেগম বলেন, বোর্ড প্রতিষ্ঠা থেকে পর থেকে অনেক ডকুমেন্ট সংরক্ষণ রয়েছে। অসাবধানবশত ধূমপানের আগুণে এসব ডকুমেন্ট নষ্ট হয়ে যাবে। একারনে অফিস ক্যাম্পাসে ধুমপান করলে ব্যবস্থা নেয়া হবে।

বোর্ডের সচিব অধ্যাপক এসএম মাহাবুবুল ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের, প্রশ্ন সেট মডারেটরেদের প্রশিক্ষণ দেয়া হবে। বোর্ডে কোয়ার্টারের পুরাতন আহসান উল্লাহ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন আসলে কাজ শুরু করা হবে। সেই সাথে অফিসের জলাবদ্ধতা নিরসনে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

সচিব অধ্যাপক এসএম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডকুমেন্ট মুজিবুল হক প্রমুখ। এ সময় সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

থানার কাছেই মিরপুরে গুঁড়িয়ে দেওয়া সেই টিকাকেন্দ্র, যা বললেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ দেবে ১০ পদে, আবেদন ৭ অক্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়কদের পদায়ন করে দেওয়াটাই কি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় বিভাগে বয়সের কড়াকড়ি বিসিবির, ম্যাচ পাতানো ঠেকাতেও কঠো…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে এবার মন্ত্রণা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬