একাদশে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু, আগে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদেরও সুযোগ

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ AM
একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু হয়েছে © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন আজ রবিবার (২১ সেম্টেম্বর) শুরু হয়েছে। আগামীকাল সোমবারও আবেদনের সময় পাবেন শিক্ষার্থীরা। যারা আগে মনোনয়ন পেয়েছেন কিংবা আবেদন করেননি, তাদেরও এ ধাপে সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময়সীমা বৃদ্ধি করে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে সময়সীমা বৃদ্ধি করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd) প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন: প্রথমত যে সব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি; দ্বিতীয়ত যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি কিংবা নিশ্চায়ন করতে পারেননি।

আরও পড়ুন: বিসিএস প্রিলির ফল দ্রুত প্রকাশের নতুন রেকর্ড গড়ছে পিএসসি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে ২১ থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত (রবিবার ও সোমবার)। সর্বশেষ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায় (বুধবার)। চতুর্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত (শুক্রবার)। নির্বাচিতদের কলেজে ভর্তি হতে হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর।

এতে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9